আবহাওয়া
ছবি: সংগৃহীত

সারাদেশে বজ্রবৃষ্টির আভাস, কোথাও ভারি বর্ষণের শঙ্কা।

নিজেস্ব প্রতিবেদক:

আগামী ২৪ ঘণ্টায় দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার সকালে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং বাকি বিভাগগুলোর অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

পাশাপাশি সারাদেশের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণেরও আশঙ্কা রয়েছে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব থেকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এর একটি অংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়ে আছে। দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় এবং অন্যত্র মোটামুটি সক্রিয় অবস্থায় রয়েছে।

মতামত দিন