সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২।
রাজধানীর সদরঘাটে বরিশাল থেকে আসা সুন্দরবন-১২ লঞ্চের ধাক্কায় একটি নতুন ট্রলার ডুবে গেছে। রোববার সকাল সাড়ে ৮টার দিকে শ্যামবাজার ঘাটে এই দুর্ঘটনা ঘটে।
নৌ পুলিশের ওসি সোহাগ রানা জানান, গাজীপুরের কড্ডাবাজার থেকে নতুন তৈরি ট্রলারটি কুমিল্লার মুরাদনগরে নিয়ে যাওয়া হচ্ছিল। সদরঘাট এলাকায় আসতেই প্রপেলার কিছুতে আটকে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এই সুযোগে ঢাকামুখী সুন্দরবন-১২ লঞ্চ ট্রলারটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। ডুবে যাওয়া ট্রলারটি শনাক্ত করা হয়েছে, তবে দুপুর পর্যন্ত সেটি তোলা সম্ভব হয়নি। নিখোঁজ দুজনের সন্ধানে ডুবুরি দল তল্লাশি অব্যাহত রেখেছে।

মতামত দিন