ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়াল ৫ হাজার এর বেশি।
গত মাসে ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী দুটি ভূমিকম্পে নিহতের সংখ্যা এখন ৫ হাজার ৬৯ জনে পৌঁছেছে। শুক্রবার দেশটির জাতীয় পরিষদের প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ সামাজিক মাধ্যমে এই তথ্য জানান।
তার দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আহত হয়েছেন মোট ১৬ হাজার ৭৪০ জন। ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৯০টি সম্পূর্ণ ধসে গেছে। ক্ষতিগ্রস্ত সোয়া লাখেরও বেশি পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। ১০৬টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ২১ হাজারের বেশি মানুষ, আর প্রায় ১৮ হাজার জন এখনো স্থায়ী আবাসনের বাইরে।
গত ২৪ জুন ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার পরপর দুটি ভূমিকম্প আঘাত হানে। ব্যাপক ধ্বংসযজ্ঞের পর উদ্ধারে সহায়তার হাত বাড়িয়ে দেয় বিভিন্ন দেশ।
মতামত দিন