সিলেটে বাড়ছে ডেঙ্গু, আক্রান্ত ৮২ জন।
বর্ষা মৌসুমে সিলেট বিভাগে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন একজন রোগী শনাক্ত হওয়ায় চলতি বছর বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮২ জনে।
বর্তমানে পাঁচজন রোগী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে চারজন এবং হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে একজন ভর্তি রয়েছেন।
জেলাভিত্তিক হিসাবে হবিগঞ্জে সবচেয়ে বেশি ৪০ জন আক্রান্ত হয়েছেন। এরপর সুনামগঞ্জে ১৬ জন, সিলেট জেলায় ১৫ জন এবং মৌলভীবাজারে ৮ জন শনাক্ত হয়েছেন। বিভাগের বাইরে থেকে চিকিৎসা নিতে এসে আরও তিনজনের ডেঙ্গু ধরা পড়েছে।
ডা. মাহবুবুল আলম সতর্ক করে বলেন, বর্ষায় এডিস মশার প্রজনন বাড়ার আশঙ্কা রয়েছে। বাসাবাড়ির আশপাশে জমা পানি সরানো এবং পরিচ্ছন্নতা বজায় রাখা এখন সবচেয়ে জরুরি।
মতামত দিন