আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

তুরস্কের মালটিয়ায় ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত।

নিজেস্ব প্রতিবেদক:

শনিবার ভোরে তুরস্কের পূর্বাঞ্চলীয় মালটিয়া প্রদেশে ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় ভোর ৬টা ২০ মিনিটে বাত্তালগাজি জেলায় এই কম্পন অনুভূত হয়।

ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল সাড়ে ১৫ কিলোমিটার।

তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আফাদ জানিয়েছে, ভূমিকম্পের কাঁপুনি এলাজিগ, আদিয়ামান, তুনজেলি ও সানলিউরফাসহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি প্রদেশেও টের পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

পরিবেশমন্ত্রী মুরাত কুরুম সামাজিক মাধ্যমে জানান, পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এখন পর্যন্ত কোনো প্রতিকূল পরিস্থিতির খবর আসেনি।

মতামত দিন