বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

আগামী ১২ আগস্ট আকাশে আবারও দেখা মিলবে পূর্ণ সূর্যগ্রহণের।

নিজেস্ব প্রতিবেদক:

দুই বছরেরও বেশি সময়ের অপেক্ষা শেষে আবারও আকাশে দেখা মিলবে পূর্ণ সূর্যগ্রহণের। আগামী ১২ আগস্ট চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝে এসে দাঁড়াবে, ফলে পৃথিবীর কিছু অংশে দিনের বেলাতেই নেমে আসবে রাতের মতো অন্ধকার।

নাসার তথ্য অনুযায়ী, এবারের পূর্ণ সূর্যগ্রহণ সবচেয়ে ভালো দেখা যাবে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর স্পেন এবং উত্তর-পূর্ব পর্তুগালের কিছু অংশ থেকে। গ্রিনল্যান্ড থেকে দুই মিনিটের বেশি সময় ধরে পূর্ণ গ্রহণ উপভোগ করা যাবে, তবে স্পেনের উত্তরাঞ্চলে স্থায়িত্ব হবে মাত্র ২০ সেকেন্ডের মতো। ইউরোপ, আফ্রিকা ও উত্তর আমেরিকার বিস্তীর্ণ এলাকায় আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে।

গ্রহণের ছায়াপথ বা 'পাথ অব টোটালিটি' প্রায় ৮ হাজার ৩০০ কিলোমিটার দীর্ঘ হবে। এটি আর্কটিক অঞ্চল থেকে শুরু হয়ে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, পর্তুগাল ও স্পেনের উত্তরাঞ্চলের ওপর দিয়ে অতিক্রম করবে।

স্পেনের জন্য এটি ঐতিহাসিক মুহূর্ত। দেশটির মূল ভূখণ্ড থেকে সর্বশেষ পূর্ণ সূর্যগ্রহণ দেখা গিয়েছিল ১৯০৫ সালে। আর ইউরোপের মূল ভূখণ্ড থেকে এই দৃশ্য দেখার সুযোগ হয়েছিল ২০০৬ সালে।

পরবর্তী পূর্ণ সূর্যগ্রহণ হবে ২০২৭ সালের ২ আগস্ট, যা দক্ষিণ স্পেন, উত্তর আফ্রিকা, সৌদি আরব ও ইয়েমেন থেকে দেখা যাবে।

মতামত দিন