আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় উত্তর কোরিয়া।

নিজেস্ব প্রতিবেদক:

৬৫ বছরের পুরনো চুক্তির বার্ষিকীতে পিয়ংইয়ংয়ে মিলিত হলেন চীন ও উত্তর কোরিয়ার শীর্ষ কর্মকর্তারা। বুধবার বৈঠকে উত্তর কোরিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তা জো ইয়ং ওন বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি যত জটিল হচ্ছে, দুই দেশের মধ্যে সংহতি তত বেশি জরুরি হয়ে পড়ছে।

তিন দিনের সফরে পিয়ংইয়ং আসা চীনা উপদেষ্টা ওয়াং হুনিং বলেন, ১৯৬১ সালের চুক্তি দুই জাতির রক্তে গড়া সম্পর্ককে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। অর্থনীতি, সংস্কৃতি ও প্রতিরক্ষাসহ নানা ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার বিষয়ে একমত হয়েছে দুই পক্ষ।

চলতি বছর এটি চীনের তৃতীয় উচ্চপর্যায়ের উত্তর কোরিয়া সফর। এপ্রিলে পররাষ্ট্রমন্ত্রী এবং গত মাসে স্বয়ং প্রেসিডেন্ট শি জিনপিং পিয়ংইয়ং সফর করেছেন। ঘন ঘন এই উচ্চপর্যায়ের যোগাযোগ দুই দেশের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতারই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

মতামত দিন