আবহাওয়া
ছবি: সংগৃহীত

আগামী কয়েকদিন বৃষ্টি আরও বাড়ার পূর্বাভাস।

নিজেস্ব প্রতিবেদক:

আগামী কয়েকদিন বৃষ্টি আরও বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার দেওয়া পূর্বাভাসে জানানো হয়, উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ বিরাজ করছে, যা আরও ঘনীভূত হতে পারে।

এর প্রভাবে শনিবার থেকে সারাদেশে বৃষ্টির প্রবণতা উল্লেখযোগ্যভাবে বাড়বে।

শুক্রবার পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকার কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে।

শনিবার থেকে চিত্র বদলাবে। রাজশাহী ও ঢাকাসহ সব বিভাগেই বৃষ্টির পরিধি বাড়বে। রোববার ও সোমবার এই ধারা আরও জোরালো হবে, তখন দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তাপমাত্রা সামান্য কমলেও পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিনের পরেও বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।

মতামত দিন