শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের আজও সড়ক অবরোধ।
এইচএসসি পরীক্ষা শেষ হতেই রাস্তায় নামলেন শিক্ষার্থীরা। বুধবার দুপুরে রাজধানীর উত্তরায় বিএনএস সেন্টারের সামনে জড়ো হয়ে এয়ারপোর্ট-ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তারা।
পূর্বঘোষণা অনুযায়ী দুপুর দেড়টার পর সারা দেশে আন্দোলনে নামার কথা ছিল শিক্ষার্থীদের। তারা জানিয়েছেন, সব দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন চলবে। আন্দোলনস্থলে পুলিশ জলকামান নিয়ে সতর্ক অবস্থানে থাকলেও শিক্ষার্থীদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়াতে চান না বলে জানিয়েছেন তারা।
এর আগে মঙ্গলবার বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে অবরোধ করেন শিক্ষার্থীরা। সেখান থেকেই শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবি ওঠে, যা এখন আরও জোরালো হয়েছে।

মতামত দিন