বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত।
নিজেস্ব প্রতিবেদক:
বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকালে জারি করা এক সতর্কবার্তায় এই নির্দেশনা দেওয়া হয়।
উত্তর বঙ্গোপসাগরে থাকা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, এই লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা কম। তবে এর প্রভাবে আগামী এক থেকে দুই দিন সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, এরপর বৃষ্টির প্রবণতা কমে আসবে।
মতামত দিন