জাতীয়
ছবি: সংগৃহীত

কাতারের আমিরের সঙ্গে সাক্ষাতে ঢাকা ছাড়লেন স্পিকার।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে আনুষ্ঠানিক শোক ও সমবেদনা জানাতে কাতার সফরে গেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। মঙ্গলবার (১৪ জুলাই) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি দোহার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

সফরের অন্যতম কর্মসূচি হিসেবে কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। এ সময় দুই দেশের বিদ্যমান সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এদিকে, আধুনিক কাতারের স্থপতি হিসেবে পরিচিত সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক সমবেদনা বার্তা কাতারের রাজপরিবারের কাছে পৌঁছে দেবেন স্পিকার। এই সফরকে বাংলাদেশ-কাতার কূটনৈতিক সম্পর্কের ধারাবাহিকতার অংশ হিসেবে দেখা হচ্ছে।

মতামত দিন