মার্কিন হামলার প্রতিক্রিয়ায় বাহরাইন, কুয়েত, জর্ডান ও ওমানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা।
সংঘাত পঞ্চম ধাপে এসে পৌঁছেছে। আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার জবাবে তাদের পাল্টা অভিযানের পঞ্চম দফায় এবার বাহরাইন ও ওমানকে লক্ষ্য করা হয়েছে।
এই হামলার প্রভাব সরাসরি পড়েছে সাধারণ মানুষের নিরাপত্তায়। ওমানে অবস্থিত মার্কিন দূতাবাস দেশটিতে থাকা মার্কিন নাগরিকদের জরুরি সতর্কবার্তা পাঠিয়েছে। বিশেষ করে দুকম শহর ও মুসানদাম গভর্নরেটে অবস্থানকারীদের বলা হয়েছে, সম্ভব হলে বাসা, হোটেল বা যেকোনো নিরাপদ ভবনের ভেতরে থাকুন এবং জানালা থেকে দূরে সরে যান। মধ্যপ্রাচ্য ছেড়ে যেতে আগ্রহীদের প্রয়োজনীয় সহায়তা দিতেও প্রস্তুত বলে জানিয়েছে দূতাবাস।
আইআরজিসি এই সুযোগে স্পষ্ট বার্তা দিয়েছে — হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে চাইলে যুক্তরাষ্ট্রকে এই প্রণালিতে সামরিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে এবং উপকূলীয় দেশগুলোর সার্বভৌমত্বকে সম্মান করতে হবে। হস্তক্ষেপ অব্যাহত থাকলে বিশ্বের তেল ও গ্যাস খাতে আরও বড় সংকট তৈরি হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা।
সূত্র: আল জাজিরা
মতামত দিন