ভরিতে কমল স্বর্ণের দাম।
আজ সোমবার থেকে সোনা ও রুপা দুটোরই দাম কমল। বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী সকাল ১০টা থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ২ হাজার ২১৬ টাকা কমে দাম দাঁড়িয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকায়।
অন্যান্য ক্যারেটেও দাম কমেছে। ২১ ক্যারেট এখন ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।
রুপার বাজারেও স্বস্তি। ভরিতে ১১৭ টাকা কমে ২২ ক্যারেটের রুপা এখন ৪ হাজার ৬০৭ টাকায় পাওয়া যাবে।
এর আগে গত ১০ জুলাই সোনার দাম বাড়ানো হয়েছিল। চলতি বছরে এ নিয়ে ৯০ বার সোনার দাম পরিবর্তন হলো — ৪৪ বার বেড়েছে, ৪৫ বার কমেছে। রুপার দামও এ বছর সমন্বয় হয়েছে ৫৬ বার, ওঠানামা সমান সমান।
মতামত দিন