আবহাওয়া
ছবি: সংগৃহীত

আজও সারাদেশে চলবে বৃষ্টি, নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত।

নিজেস্ব প্রতিবেদক:

আজ সোমবার সন্ধ্যার মধ্যে দেশের ১৯ জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সঙ্গে থাকবে বৃষ্টি বা বজ্রবৃষ্টিও।

ঢাকাসহ ঝুঁকিতে থাকা জেলাগুলো হলো রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সারাদেশেই আজ সন্ধ্যা পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে কোথাও কোথাও অতি ভারী বর্ষণও হতে পারে। আগামী কয়েক দিনও এই প্রবণতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

মতামত দিন