আবহাওয়া
ছবি: সংগৃহীত

রাজধানীতে ২৪ ঘণ্টায় ঢাকায় ৯৭ মিলিমিটার বৃষ্টি, ভেঙেছে রেকর্ড।

নিজেস্ব প্রতিবেদক:

গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, যা আবহাওয়া অধিদপ্তরের হিসাবে অতি ভারী বর্ষণের পর্যায়ে পড়ে। আজ সোমবারও রাজধানীতে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে।

সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৯৭ শতাংশ।

সারাদেশেও আজ সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং খুলনা ও বরিশালের অনেক স্থানে বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও অতি ভারী বর্ষণও হতে পারে।

মতামত দিন