জাতীয়
ছবি: সংগৃহীত

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ।

নিজেস্ব প্রতিবেদক:

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার এক শোকবার্তায় তিনি বলেন, দেশ একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, দক্ষ সংসদীয় ব্যক্তিত্ব ও সত্যিকারের দেশপ্রেমিককে হারালো।

প্রধানমন্ত্রী বলেন, ভাষাসৈনিক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এই সদস্য সুদীর্ঘ রাজনৈতিক জীবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, স্পিকার, শিক্ষামন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সততা ও প্রজ্ঞার সঙ্গে পালন করেছেন।

গত ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার সাহসী ভূমিকার বিশেষ উল্লেখ করে তারেক রহমান বলেন, দলের দীর্ঘ সংগ্রাম ও প্রতিকূলতার কোনো পর্যায়েই তিনি আদর্শচ্যুত হননি। তার আদর্শ ও কর্মময় জীবন আগামী প্রজন্মের রাজনীতিকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলেও জানান প্রধানমন্ত্রী।

শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মতামত দিন