পাঁচ দিন পর ফের চলছে চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন।
দীর্ঘ পাঁচ দিন বন্ধ থাকার পর আজ রোববার থেকে আবার স্বাভাবিক হয়েছে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল। বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৭ জুলাই ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের ষোলশহর ও জানআলীহাট স্টেশনের মধ্যবর্তী রেললাইন প্রায় দুই ফুট পানিতে তলিয়ে যায়। পরিস্থিতি দীর্ঘদিন না সামলানোয় টানা পাঁচ দিন রুটটি পুরোপুরি বন্ধ ছিল। এই সময় যাত্রীদের টিকিটের অর্থ ফেরত দেওয়া হয়।
এখন রেললাইনে ব্যালাস্ট ফেলে উঁচু করা হয়েছে বলে জানিয়েছেন মহাব্যবস্থাপক। আজ ভোর ৬টা ১৫ মিনিটে কমলাপুর থেকে ছাড়া পর্যটক এক্সপ্রেস চট্টগ্রাম হয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা দিয়েছে। এখন থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী সব ট্রেন চলবে।
মতামত দিন