আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইন্তেকাল করেছেন কাতারের সাবেক আমির শেখ হামাদ।

নিজেস্ব প্রতিবেদক:

কাতারকে বিশ্বের মানচিত্রে নতুনভাবে চেনানোর কারিগর চলে গেলেন। কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি ৭৪ বছর বয়সে মারা গেছেন।

আজ রোববার দেশটির আমিরি দিওয়ান এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতার শাসন করেছেন তিনি। ক্ষমতা ছেড়েছিলেন স্বেচ্ছায় — নিজেই ছেলে শেখ তামিম বিন হামাদ আল থানির হাতে দেশের দায়িত্ব তুলে দিয়েছিলেন।

তার শাসনামলেই বদলে যায় কাতারের চেহারা। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস শিল্পের দ্রুত সম্প্রসারণে দেশটি বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্রে পরিণত হয়। আন্তর্জাতিক কূটনীতিতেও কাতারকে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে তুলে ধরেন তিনি। আর ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের স্বত্ব অর্জন — যা ছিল আরব বিশ্বে প্রথমবারের মতো বিশ্বকাপ — এই সাফল্যও তার শাসনামলেরই।

সূত্র: শাফাক নিউজ

মতামত দিন