ঢাকায় ভোর থেকে ঝুম বৃষ্টি, হাঁটুপানিতে ডুবে রাজধানীর রাস্তা।
নিজেস্ব প্রতিবেদক:
সপ্তাহের প্রথম কার্যদিবসে ঘুম ভেঙেছে বৃষ্টির শব্দে। আজ রোববার ভোর ৫টা থেকেই ঢাকায় শুরু হয়েছে ঝুম বৃষ্টি।
থেমে থেমে চলতে থাকা এই বৃষ্টিতে মিরপুর, মতিঝিল, নয়াপল্টনসহ রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। কোথাও হাঁটুপানি, কোথাও কোমরসমান পানিতে চরম ভোগান্তিতে পড়েছেন কর্মস্থলগামী মানুষ, শিক্ষার্থী ও পথচারীরা।
রাজধানীর বাইরে পরিস্থিতি আরও উদ্বেগজনক। গত ছয় দিনে বৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে চট্টগ্রাম বিভাগে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৮ লাখ ৬৭ হাজার মানুষ। চট্টগ্রাম অঞ্চলের ২৪২ কিলোমিটার সড়ক এখনো পানির নিচে।
আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। স্বস্তির কোনো আভাস আপাতত নেই।

মতামত দিন