জাতীয়
ছবি: সংগৃহীত

পাহাড়ি ঢলে রাঙুনিয়াে সেতু ধস, রাঙামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন।

নিজেস্ব প্রতিবেদক:

টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রবল স্রোতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার একটি সেতু ধসে পড়েছে। এতে রাঙামাটি ও বান্দরবানের মধ্যে গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

শনিবার (১১ জুলাই) সকালে স্থানীয়রা দুধপুকুরিয়া এলাকায় সেতুর একটি অংশ ধসে পড়ার বিষয়টি দেখতে পান। এর ফলে দুই জেলার মধ্যে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সড়কের উভয় পাশে শত শত যানবাহন ও যাত্রী আটকা পড়ে।

স্থানীয়দের ভাষ্য, শুক্রবার গভীর রাতে পাহাড়ি ঢলের পানিতে পাশের একটি রাবার ড্যামের বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়। পরে প্রবল স্রোতের চাপ সহ্য করতে না পেরে সেতুর একাংশ ভেঙে পড়ে। এতে গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক সড়কটি কার্যত অচল হয়ে যায়।

সেতু ধসের কারণে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, রোগী এবং পণ্যবাহী যানবাহন চলাচলে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়েছে। বিকল্প সড়ক না থাকায় অনেককেই গন্তব্যে পৌঁছাতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।

সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত সেতুটি বান্দরবান বিভাগের অধীন। তবে বন্যার পানিতে আশপাশের কয়েকটি সড়ক ও সেতু তলিয়ে থাকায় প্রকৌশলীরা এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি।

পরিস্থিতি অনুকূলে এলে দ্রুত ক্ষয়ক্ষতি মূল্যায়ন করে সেখানে অস্থায়ী বেইলি সেতু স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে পূর্ণাঙ্গ যোগাযোগ স্বাভাবিক হতে কত সময় লাগবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

মতামত দিন