আবহাওয়া
ছবি: সংগৃহীত

৫ বিভাগে ভারি থেকে অতিভারি বৃষ্টির সতর্কতা, সমুদ্রবন্দরের সংকেত প্রত্যাহার।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের পাঁচ বিভাগে আগামী ২৪ ঘণ্টায় ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরের জন্য জারি করা সতর্ক সংকেত প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (১১ জুলাই) দুপুর ১২টায় আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা এক সতর্কবার্তায় জানানো হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারি এবং কোথাও কোথাও ৮৮ মিলিমিটারের বেশি অতিভারি বৃষ্টিপাত হতে পারে।

এদিকে পৃথক আরেকটি বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আবহাওয়ার উন্নতি হওয়ায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে আগে জারি করা সতর্ক সংকেত নামিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে শনিবার সন্ধ্যা পর্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে। প্রতিকূল আবহাওয়ার সম্ভাবনা পুরোপুরি কেটে না যাওয়ায় সমুদ্রে থাকা জেলেদের প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মতামত দিন