জাতীয়
ছবি: সংগৃহীত

উজানের ঢলে সিলেটে বন্যার শঙ্কা, খুলনায় জলাবদ্ধতায় দুর্ভোগ।

নিজেস্ব প্রতিবেদক:

দক্ষিণ-পূর্বাঞ্চলের পাশাপাশি উত্তর-পূর্বাঞ্চলেও বন্যার আশঙ্কা বাড়ছে। টানা বর্ষণ ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা ঢলে সিলেট অঞ্চলের নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

একই সময়ে ভারী বৃষ্টিতে খুলনা মহানগরীতে সৃষ্টি হয়েছে ব্যাপক জলাবদ্ধতা।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী কয়েক দিন উজানে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় সিলেটের সীমান্তবর্তী নদীগুলোর পানি আরও বাড়তে পারে। এতে নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার ঝুঁকি রয়েছে।

সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় সিলেট জেলা প্রশাসন শত শত আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে। পর্যাপ্ত শুকনো খাবার ও জরুরি সহায়তা মজুত রাখার পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীর বাঁধ ভেঙে একাধিক ইউনিয়নের বহু গ্রাম প্লাবিত হয়েছে। স্থানীয় বাসিন্দারা নিরাপদ আশ্রয়ে যেতে শুরু করেছেন।

অন্যদিকে খুলনায় কয়েক ঘণ্টার ভারী বৃষ্টিতেই নগরীর বিভিন্ন আবাসিক এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কে পানি জমে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। নিচু এলাকায় বসতবাড়িতেও পানি ঢুকে পড়ায় ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা।

প্রশাসন জানিয়েছে, পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মতামত দিন