অপরাধ
ছবি: সংগৃহীত

বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধা ববির মৃত্যুর ঘটনায় ৬ অভিযুক্ত গ্রেপ্তার।

নিজেস্ব প্রতিবেদক:

নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশনে বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমকে হামলা করে লুটের ঘটনায় জড়িত ৬ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। আজ শুক্রবার র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নির্যাতনের শিকার ববি বেগম পরে মারা যান। এই ঘটনায় গ্রেফতারকৃতদের বিষয়ে বিস্তারিত জানাতে আজ রাজধানীর কাওরান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে বক্তব্য দেবেন র‍্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ।

মতামত দিন