অর্থনীতি
ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি বাতিলের ঘোষণায় কমল সোনার দাম।

নিজেস্ব প্রতিবেদক:

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের দামামা বাজতেই উল্টো প্রতিক্রিয়া দেখাল সোনার বাজার। আজ বৃহস্পতিবার এশিয়ার লেনদেনে স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৬৬ ডলারে নেমে এসেছে।

কারণটা আপাতদৃষ্টে অদ্ভুত মনে হলেও বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প ইরানের সঙ্গে সমঝোতা স্মারক বাতিলের ঘোষণা দেওয়ার পর মার্কিন ডলার ও তেলের দাম একসঙ্গে বাড়তে থাকে। ডলার শক্তিশালী হলে সোনা কিনতে বেশি খরচ পড়ে, ফলে চাহিদা কমে।

অন্যদিকে তেলের বাজারে আগুন। বুধবার প্রায় ৫ শতাংশ বৃদ্ধির পর আজও তেলের দাম ঊর্ধ্বমুখী। হরমুজ প্রণালিতে মার্কিন সামরিক অভিযান নতুন করে শুরু হওয়ায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় বাজারে চাপ বাড়ছে।

পরিস্থিতির দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। সংঘাত দীর্ঘ হলে বৈশ্বিক মূল্যস্ফীতি বাড়তে পারে এবং ফেডারেল রিজার্ভ সুদের হার আরও বাড়াতে পারে। এই আশঙ্কায় আইএমএফ ২০২৬ সালের বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস ৩ শতাংশে নামিয়েছে। ব্যাংক অব আমেরিকাও এ বছরের গড় সোনার দামের পূর্বাভাস ১৪ শতাংশ কমিয়ে আউন্সপ্রতি ৪ হাজার ৩৬০ ডলার নির্ধারণ করেছে।

সূত্র: রয়টার্স

মতামত দিন