বান্দরবানের সব পর্যটনকেন্দ্র ১২ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা।
ভারী বৃষ্টিতে দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যে বান্দরবানে পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা আরও বাড়ানো হয়েছে। আজ বুধবার জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১২ জুলাই রোববার পর্যন্ত জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে।
এই সময়ের মধ্যে ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থান — সব জায়গায় পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। ট্যুর অপারেটরসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে। পরিস্থিতি বুঝে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।
মতামত দিন