উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস, নিহত ৫ শিক্ষার্থী।
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে পাহাড় ধসের ঘটনায় একটি মাদ্রাসা মাটিচাপা পড়ে অন্তত পাঁচ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও প্রায় ২০ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
বুধবার (৮ জুলাই) বিকেলে উখিয়ার একটি রোহিঙ্গা ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে জানা গেছে, টানা বৃষ্টির কারণে পাহাড় ধসে মাদ্রাসা ভবনের ওপর মাটি এসে পড়ে। এতে ভবনের ভেতরে থাকা শিক্ষার্থীরা আটকা পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা উদ্ধার অভিযান শুরু করেন। এ পর্যন্ত পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনও প্রায় ২০ জন নিখোঁজ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। উদ্ধার অভিযান শেষ হলে হতাহত ও ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানা যাবে।
মতামত দিন