রেললাইন দুই ফুট পানির নিচে, চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন অনির্দিষ্টকালের জন্য বন্ধ।
টানা বৃষ্টিতে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় রেললাইন প্রায় দুই ফুট পানির নিচে তলিয়ে গেছে। এই পরিস্থিতিতে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
এর ফলে সৈকত এক্সপ্রেস, কক্সবাজার এক্সপ্রেস, প্রবাল এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস — চার জোড়া ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। আটকে পড়া ও অগ্রিম টিকিটধারী যাত্রীদের পুরো মূল্য ফেরত দেওয়া হবে।
ঢাকা থেকে কক্সবাজারগামী যাত্রীরা চট্টগ্রাম পর্যন্ত আসতে পারবেন, সেখান থেকে কক্সবাজার অংশের টিকিটের অর্থ ফেরত পাবেন। আজ ভোরে ঢাকা থেকে আসা কক্সবাজার এক্সপ্রেস চট্টগ্রামে আটকে গেছে, বিকেল ৪টায় সেটি ঢাকায় ফেরত যাবে।

মতামত দিন