আবহাওয়া
ছবি: সংগৃহীত

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত, পাঁচ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস।

নিজেস্ব প্রতিবেদক:

সমুদ্রে বৈরী পরিস্থিতি আর মাটিতে অবিরাম বৃষ্টি — দুদিক থেকেই চাপে পড়েছে দেশ। আজ বুধবার সকালে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

স্থলভাগেও পরিস্থিতি স্বস্তিদায়ক নয়। মৌসুমি বায়ু এখন বাংলাদেশের ওপর সক্রিয় ও প্রবল অবস্থায় রয়েছে। আগামী পাঁচ দিন সারাদেশে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আজ ও আগামীকাল রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। শুক্র ও শনিবারও দেশের প্রায় সব বিভাগে বৃষ্টি অব্যাহত থাকবে। রোববারও কয়েকটি বিভাগে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। তবে পাঁচ দিন পর বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

মতামত দিন