আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাব, বাহরাইন-কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা।

নিজেস্ব প্রতিবেদক:

মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। আজ বুধবার বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর।

বাহরাইনের বান্দার সালমান, ফিফথ নেভাল ডিস্ট্রিক্ট এবং কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি। পাশাপাশি একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করারও দাবি করেছে তারা।

বাহরাইন ও কুয়েতে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে। কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঠেকাতে কাজ করছে।

এই হামলা এসেছে যুক্তরাষ্ট্রের পাল্টা পদক্ষেপের জবাবে। হরমুজ প্রণালিতে তিনটি জাহাজে হামলার অভিযোগে যুক্তরাষ্ট্র নতুন করে ইরানে সামরিক অভিযান চালিয়েছে এবং ইরানের তেল রফতানির লাইসেন্সও বাতিল করেছে।

পাল্টাপাল্টি এই হামলায় ইতোমধ্যে ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি আরও বড় ঝুঁকিতে পড়ে গেছে।

মতামত দিন