জাতীয়
ছবি: সংগৃহীত

প্রাথমিক বিদ্যালয়ে ৩ বই রাখার নির্দেশনা বাতিল।

নিজেস্ব প্রতিবেদক:

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর গ্রন্থাগারে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার জীবনীসহ তিনটি বই সংরক্ষণের নির্দেশনা বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গতকাল সোমবার মন্ত্রণালয়ের বিদ্যালয়-১ অধিশাখা থেকে জারি করা এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

বাতিল হওয়া নির্দেশনায় যে তিনটি বই রাখতে বলা হয়েছিল সেগুলো হলো 'প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী', 'বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম' এবং 'সবার আগে বাংলাদেশ'।

উল্লেখ্য, গত মাসেই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে এই তিনটি বই বিদ্যালয়গুলোতে রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। মাস ঘুরতে না ঘুরতেই সেই সিদ্ধান্ত উল্টে গেল।

মতামত দিন