গ্রামে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছানোই এখন সরকারের প্রধান লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী।
চলতি বছরেই গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়ে গেছে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে স্বাস্থ্যখাতে উদ্যোক্তা বিষয়ক আলোচনায় তিনি বলেন, নতুন বাজেট ঘোষণার সঙ্গে সঙ্গে এই কার্যক্রম শুরু হয়েছে এবং প্রধানমন্ত্রী নিজেই এটি পর্যবেক্ষণ করছেন।
দেশের ওষুধ শিল্প নিয়েও আশাবাদী মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। তার কথায়, বাংলাদেশে উৎপাদিত ওষুধের মান বিশ্বমানের এবং এগুলো বিভিন্ন দেশে রফতানি হচ্ছে, সেখানকার রোগীরাও সন্তুষ্ট।
একই অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, এবারের বাজেটে চিকিৎসা সরঞ্জাম উৎপাদন খাতে বেসরকারি বিনিয়োগকারীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা ও প্রণোদনা রাখা হয়েছে। তার মতে, দেশে দক্ষ উদ্যোক্তা তৈরি হয়েছে — উপযুক্ত পরিবেশ পেলে তারা বিশ্বে সেরাটা দেখাতে পারবেন।

মতামত দিন