আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

জোড়া ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, নিহত ৩৫০০-এর বেশি।

নিজেস্ব প্রতিবেদক:

ভূমিকম্পের আঘাত সামলাতে না সামলাতেই ভেনেজুয়েলায় নতুন আতঙ্ক। গত ২৪ জুনের জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৫৩৫ জনে।

আহত ১৬ হাজার ৭৪০ জন। গৃহহীন হয়েছেন প্রায় ১৮ হাজার মানুষ। এর মধ্যে ১২ হাজার ৮০০ জন এখন ৮০টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে দিন কাটাচ্ছেন।

কিন্তু সংখ্যার বাইরে এখন যে সংকট ঘনিয়ে আসছে সেটা আরও উদ্বেগজনক। জনাকীর্ণ আশ্রয়কেন্দ্রে বিশুদ্ধ পানির সংকট, চিকিৎসাবিহীন আহত মানুষ আর অস্বাস্থ্যকর পরিবেশ মিলিয়ে সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার পরিস্থিতি তৈরি হয়েছে। লা গুয়াইরার একটি আশ্রয়কেন্দ্র থেকে আল জাজিরার সংবাদদাতা জানিয়েছেন, সেখানে ডায়রিয়া ও অন্যান্য রোগে আক্রান্ত হওয়ার ঘটনা ইতোমধ্যেই সামনে আসছে।

কারাকাসের একটি হাসপাতালের ট্রমা ইউনিটের প্রধান ডা. ইউজেনিয়ো কোভা বলছেন, মানসিক বিপর্যয়ের পর এবার সংক্রমণের ঝুঁকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সামনে আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে সতর্ক করেছেন তিনি।

ভূমিকম্পে কারাকাস ও লা গুয়াইরাসহ আশপাশের এলাকায় আনুমানিক ৬০ হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

সূত্র: আল জাজিরা

মতামত দিন