বিনোদন
ছবি: সংগৃহীত

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান।

নিজেস্ব প্রতিবেদক:

পঁচিশ বছরের পরিচয়, দুই বছরের প্রেম — আজ সেই সম্পর্ক পরিণতি পেল বিয়েতে। বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান আজ বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন গৌরী স্প্র্যাটের সঙ্গে।

মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাড়িতে মাত্র ১৫০ জন অতিথি নিয়ে একেবারে ঘরোয়া আয়োজনে সাজানো হয়েছে অনুষ্ঠানটি।

নিজের ৬০তম জন্মদিনে প্রথম গণমাধ্যমের সামনে গৌরীর কথা জানিয়েছিলেন আমির। আজ বাবার বিশেষ দিনে পাশে থাকবেন তিন সন্তান — জুনায়েদ, ইরা ও আজাদ। গৌরীর ছয় বছরের ছেলেও অনুষ্ঠানে থাকবে।

এটি আমিরের তৃতীয় বিয়ে। রীনা দত্তের সঙ্গে ১৬ বছরের সংসার ভেঙেছিল ২০০২ সালে, কিরণ রাওয়ের সঙ্গে ২০২১ সালে।

হবু স্ত্রী গৌরী স্প্র্যাট ব্যাঙ্গালুরুর মেয়ে। লন্ডনের ইউনিভার্সিটি অব দ্য আর্টস থেকে ফ্যাশন ও ফটোগ্রাফি পড়েছেন, এখন মুম্বাইয়ে 'বিব্লান্ট' নামের সেলুন চালান।

মতামত দিন