১৪ অঞ্চলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা।
নিজেস্ব প্রতিবেদক:
আজ রোববার সন্ধ্যার মধ্যে দেশের ১৪টি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। সঙ্গে থাকবে বৃষ্টি বা বজ্রবৃষ্টিও।
দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে আসা এই হাওয়ার ঝুঁকিতে রয়েছে রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নৌপথে চলাচলকারীদের বিশেষ সতর্কতার সঙ্গে চলার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।
মতামত দিন