আমরা নির্বাসনে না থাকলে জুলাই বিপ্লব সফল হতো না: স্বরাষ্ট্রমন্ত্রী।
জুলাই জাতীয় সম্মেলনে আজ অনেকটা অকপটেই কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিনি বললেন, তারেক রহমান ও তিনি নির্বাসনে ছিলেন বলেই জুলাই অভ্যুত্থান সফল হয়েছে।
তবে সম্মেলনে তার মূল বার্তা ছিল ভিন্ন প্রসঙ্গে। জুলাই চেতনাকে ব্যবসায়িক বা রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো চেতনার ব্যবসাই ভালো ফল বয়ে আনে না। এই চেতনাকে রাজনীতির ঊর্ধ্বে রেখে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে।
পতিত আওয়ামী লীগ সরকার নিয়েও সরাসরি কথা বলেন মন্ত্রী। তিনি জানান, বিদেশে বসে দেশের স্থিতিশীলতা নষ্ট করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে পতিত স্বৈরাচার। তবে শিগগিরই রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলেও ঘোষণা দেন তিনি।
মতামত দিন