আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

আমরা ভালো মানুষ বলেই খামেনির দাফনের জন্য ৭ দিন ছুটি দিয়েছি: ডোনাল্ড ট্রাম্প।

নিজেস্ব প্রতিবেদক:

ইরানের লাখো মানুষ যখন প্রিয় নেতাকে শেষ বিদায় দিতে রাস্তায়, তখন মাউন্ট রাশমোরের মঞ্চে দাঁড়িয়ে সম্পূর্ণ ভিন্ন সুরে কথা বললেন ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি বললেন, ইরান এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মীমাংসা করতে 'মরিয়া'।

আর খামেনির দাফনের জন্য এক সপ্তাহের সময় দেওয়া হয়েছে কারণ 'আমরা ভালো মানুষ'।

ট্রাম্পের দাবি, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইরানকে পুরোপুরি কোণঠাসা করে ফেলেছে। পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যে তারা যেকোনো উপায়ে সমঝোতায় আসতে চাইছে।

এদিকে তেহরানে চলছে ভিন্ন দৃশ্য। শুক্রবার প্রথমবার প্রকাশ্যে আনা হয় খামেনির কফিন। আজ শনিবার ও আগামীকাল রোববার তা গ্র্যান্ড মোসাল্লায় সর্বসাধারণের শ্রদ্ধাজ্ঞাপনের জন্য রাখা হবে। মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে লাল পতাকা হাতে ইতোমধ্যে লাখো মানুষের ঢল নেমেছে সেখানে।

আনুষ্ঠানিকতা শেষে খামেনির মরদেহ পবিত্র নগরী কোম, ইরাকের নাজাফ হয়ে কারবালায় নিয়ে যাওয়া হবে। সবশেষে মাশহাদে ইমাম রেজার পবিত্র মাজারে তার দাফন সম্পন্ন হবে।

সূত্র: আল জাজিরা

মতামত দিন