আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

খামেনির জানাজায় অংশগ্রহণকারীদের সহায়তা বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের।

নিজেস্ব প্রতিবেদক:

ইরানের সর্বোচ্চ নেতার বিদায়ের মুহূর্তেও কূটনৈতিক চাপের খেলা থামায়নি ওয়াশিংটন। আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানে বিভিন্ন দেশ যাতে অংশ না নেয়, সেজন্য ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালিয়েছে যুক্তরাষ্ট্র বলে অভিযোগ করেছে ইরানের তাসনিম সংবাদ সংস্থা।

গত ২৬ জুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিশ্বের বিভিন্ন দেশে থাকা মার্কিন দূতাবাসগুলোতে গোপন নির্দেশনা পাঠান। সেই বার্তায় বলা হয়, তেহরানের অনুষ্ঠানে অংশ নেওয়াকে যুক্তরাষ্ট্র 'অবন্ধুসুলভ পদক্ষেপ' হিসেবে বিবেচনা করবে। নাম প্রকাশে অনিচ্ছুক দুজন আরব কূটনীতিক জানিয়েছেন, রুবিও নিজে ব্যক্তিগতভাবে অন্তত পাঁচটি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলে চাপ দেন।

আফ্রিকার দেশগুলোর জন্য হুমকিটা ছিল আরও সরাসরি — অনুষ্ঠানে গেলে যুক্তরাষ্ট্রের বার্ষিক উন্নয়ন সহায়তা কাটছাঁট বা বন্ধ করে দেওয়া হতে পারে।

এই চাপে শেষ পর্যন্ত ১৩টি দেশ পিছু হটেছে বলে দাবি করেছে তাসনিম। এর মধ্যে পূর্ব ইউরোপের তিনটি, আফ্রিকার পাঁচটি, পারস্য উপসাগরীয় অঞ্চলের দুটি এবং পূর্ব এশিয়ার দুটি দেশ রয়েছে। উত্তর আফ্রিকার একটি দেশ শেষ মুহূর্তে তাদের প্রতিনিধিত্বের মাত্রা কমিয়ে দেয়। কিছু দেশ পরে জেনেভা বা নিউইয়র্কের কূটনৈতিক চ্যানেলে ইরানের কাছে দুঃখ প্রকাশ করেছে।

সূত্র: তাসনিম নিউজ

মতামত দিন