এক কিউআরেই সব পেমেন্ট, ‘বাংলা কিউআর’ নিতে যা করতে হবে ব্যবসায়ীদের।
দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে একীভূত করতে ‘বাংলা কিউআর’ চালু করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (২ জুলাই) থেকে কার্যকর হওয়া এ ব্যবস্থার ফলে একটি অভিন্ন কিউআর কোড ব্যবহার করেই ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) কিংবা অন্যান্য অংশগ্রহণকারী ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে অর্থ পরিশোধ করা যাবে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে একীভূত ও আরও অন্তর্ভুক্তিমূলক করার লক্ষ্যেই বাংলা কিউআর চালু করা হয়েছে। এর মাধ্যমে বড় শপিং মল, সুপারশপ, ছোট ব্যবসাপ্রতিষ্ঠান এমনকি পথের ধারের ক্ষুদ্র দোকানিরাও একই ধরনের কিউআর কোড ব্যবহার করে গ্রাহকের কাছ থেকে ডিজিটাল পেমেন্ট গ্রহণ করতে পারবেন।
বাংলা কিউআরের অন্যতম সুবিধা হলো, এটি ব্যবহারে ব্যয় অনেক কম। প্রচলিত কার্ড

মতামত দিন