জাতীয়
ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টে বাড়তে পারে ডেঙ্গুর সংক্রমণ , প্রস্তুতির কথা জানাল স্বাস্থ্য মন্ত্রণালয়।

নিজেস্ব প্রতিবেদক:

চলতি জুলাই ও আগামী আগস্ট মাসে দেশে ডেঙ্গুর সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তবে পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা মেডিকেল কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি জানান, ডেঙ্গু রোগ দ্রুত শনাক্তের জন্য দেশের থানা, উপজেলা ও জেলা পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রে এনএস১ পরীক্ষার কিট সরবরাহ করা হয়েছে। পাশাপাশি রাজধানী ঢাকা ও অন্যান্য বড় শহরের হাসপাতালগুলোও প্রস্তুত রাখা হয়েছে। রোগীর সংখ্যা বেড়ে গেলে প্রয়োজন অনুযায়ী সেগুলো পূর্ণ সক্ষমতায় চালু করা হবে।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার ওপর গুরুত্ব দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠন এবং মসজিদের ইমামদের মাধ্যমে মানুষকে নিজেদের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়েছে। মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে একযোগে কাজ করারও তাগিদ দেন তিনি।

মতামত দিন