জাতীয়
ছবি: সংগৃহীত

সাইবার নিরাপত্তা আইন সংশোধনে উচ্চপর্যায়ের কমিটি গঠন।

নিজেস্ব প্রতিবেদক:

সাইবার নিরাপত্তা (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়া চূড়ান্ত করতে পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। আইনটির বিভিন্ন দিক পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশসহ চূড়ান্ত মতামত দেবে এই কমিটি।

বৃহস্পতিবার (২ জুলাই) প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্টের (পিআইডি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ফকির মাহবুব আনামকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির দায়িত্ব হবে সংশোধিত আইনের খসড়া বিস্তারিতভাবে পর্যালোচনা করা এবং চূড়ান্ত অনুমোদনের আগে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করা।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সালাহউদ্দিন আহমেদ, পররাষ্ট্র উপদেষ্টা ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহির উদ্দিন স্বপন এবং আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা মো. আসাদুজ্জামান।

পিআইডি আরও জানিয়েছে, এ কমিটি গঠনের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ ইতোমধ্যে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করেছে। আইনটির সংশোধন প্রক্রিয়া এগিয়ে নিতে কমিটি প্রয়োজনীয় পর্যালোচনা ও মতামত প্রদান করবে।

মতামত দিন