অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে নতুন নির্দেশনা।
নিজেস্ব প্রতিবেদক:
এ মাসে বিদ্যুৎ বিল হাতে পেয়ে অনেকেই চমকে উঠেছেন — অন্য মাসের চেয়ে হঠাৎ অনেক বেশি। এই অভিযোগ এখন সরকারের কানেও পৌঁছেছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় আজ বুধবার জানিয়েছে, বিষয়টি তাদের নজরে এসেছে এবং সব বিতরণ সংস্থাকে তদন্ত করে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বিল নিয়ে সমস্যায় পড়লে সরাসরি যোগাযোগ করতে পারবেন এই নম্বরগুলোতে —
বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা: ১৬৯৯৯
বিপিডিবি: ১৬২০০
পবিবো: ১৬৮৯৯
ডিপিডিসি: ১৬১১৬
ডেসকো: ১৬১২০
নেসকো: ১৬৬০৩
ওজোপাডিকো: ১৬১১৭

মতামত দিন