জাতীয়
ছবি: সংগৃহীত

পূর্বাচলে ডিএমপির আলাদা শাখা, নিরাপত্তায় থাকবেন সাড়ে ছয় হাজার পুলিশ।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকার পাশে গড়ে ওঠা নতুন শহরটির নিরাপত্তা কাঠামো তৈরিতে এবার মাঠে নামল পুলিশ। আজ বুধবার পূর্বাচলে বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো সেই যাত্রা।

উদ্বোধন অনুষ্ঠানে আইজিপি মো. আলী হোসেন ফকির জানান, এই শহরে একে একে গড়া হবে চারটি থানা, ছয়টি তদন্ত কেন্দ্র, দুটি পুলিশ লাইনস, তিনটি ডিসি অফিস আর ৪১টি পুলিশ বক্স। জমিও পেতে শুরু হয়েছে — প্রায় ২৯ একরের মধ্যে সাড়ে ১৮ একরের নিবন্ধন ইতোমধ্যে শেষ।

পুরো পরিকল্পনার কেন্দ্রে রয়েছে একটি বড় সিদ্ধান্ত — পূর্বাচলকে ডিএমপির অধীনে এনে একজন অতিরিক্ত কমিশনারের নেতৃত্বে আলাদা বিভাগ হিসেবে সাজানো হবে। সেখানে মোতায়েন থাকবেন প্রায় সাড়ে ছয় হাজার পুলিশ।

মতামত দিন