হাটহাজারী ভেঙে নতুন 'হালদা থানা', চট্টগ্রামে নতুন উপজেলাও আসছে।
নিজেস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের মানচিত্রে নতুন সংযোজন। হাটহাজারী থানাকে বিভক্ত করে 'হালদা' নামে নতুন একটি থানা গঠনের অনুমোদন দিয়েছে সরকার।
একই সঙ্গে ফটিকছড়ির ছয়টি ইউনিয়ন নিয়ে 'ফটিকছড়ি উত্তর' নামে নতুন একটি উপজেলাও গঠিত হতে যাচ্ছে।
আজ বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত নিকারের সভায় এই প্রস্তাব অনুমোদন পায়। এছাড়া কুমিল্লার মুরাদনগর ভেঙে 'বাঙ্গারা' এবং ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানার আটটি ইউনিয়ন নিয়ে 'আদর্শনগর' নামে আরও দুটি নতুন উপজেলা গঠনেরও অনুমোদন দেওয়া হয়েছে।

মতামত দিন