জাতীয়
ছবি: সংগৃহীত

তিন জেলার জটিলতা কাটছে, পুরো পূর্বাচল এখন ঢাকার অধীনে।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা, নারায়ণগঞ্জ আর গাজীপুর — তিন জেলায় ভাগ হয়ে থাকায় পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্রশাসনিক কাজ চালাতে বছরের পর বছর ধরে ভোগান্তি পোহাতে হচ্ছিল। সেই সমস্যার সমাধান হলো আজ।

পুরো পূর্বাচল এলাকাকে ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার।

আজ বুধবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত নিকারের ১২১তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতদিন পূর্বাচলের বড় একটি অংশ নারায়ণগঞ্জের রূপগঞ্জে আর কিছুটা গাজীপুরের কালীগঞ্জে পড়ায় একটি প্রকল্পের জন্য তিনটি জেলার সঙ্গে সমন্বয় করতে হতো। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে এই জটিলতা এবার স্থায়ীভাবে দূর হলো।

মতামত দিন