আজ থেকে শুরু ২০২৭ সালের হজের নিবন্ধন।
নিজেস্ব প্রতিবেদক:
পবিত্র হজ পালনের স্বপ্ন যাদের, তাদের জন্য এখনই সময়। আজ বুধবার থেকে ২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন শুরু হয়েছে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, আগ্রহীদের আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় ঘোষিত রোডম্যাপ অনুযায়ী পুরো কার্যক্রমের একটি নির্দিষ্ট সময়সূচি রয়েছে। নিবন্ধন শেষে ৮ নভেম্বর দ্বিপাক্ষিক হজচুক্তি স্বাক্ষরিত হবে। ২০২৭ সালের ২৮ জানুয়ারি থেকে শুরু হবে হজ ভিসা ইস্যু, ৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট। আর চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৫ মে পড়বে ৯ জিলহজ, সেদিনই পালিত হবে হজ।
গত মে মাসে জেদ্দায় এক অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইনের হাতে এই রোডম্যাপ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছিল সৌদি কর্তৃপক্ষ।
মতামত দিন