অর্থনীতি
ছবি: সংগৃহীত

আবার কমল তেলের দাম।

নিজেস্ব প্রতিবেদক:

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য আলোচনার খবরেই স্বস্তি ফিরছে তেলের বাজারে। আজ মঙ্গলবার সকালে ব্রেন্ট ক্রুডের আগস্ট ডেলিভারির দাম শূন্য দশমিক ৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি দাঁড়িয়েছে ৭২ দশমিক ৫১ ডলারে।

গত মাসের সমাপনী দামের তুলনায় এটি প্রায় ২২ শতাংশ কম।

দরপতনের পেছনে মূল কারণ কাতারের দোহায় যুক্তরাষ্ট্র-ইরান সম্ভাব্য বৈঠকের খবর। বিশ্লেষকরা বলছেন, এই আলোচনা সফল হলে বৈশ্বিক তেল সরবরাহ আরও স্থিতিশীল হতে পারে — এই প্রত্যাশাতেই বাজারে চাপ তৈরি হয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালি ঘিরে সাম্প্রতিক উত্তেজনা আপাতত স্তিমিত থাকায় বাজারে কিছুটা স্বস্তিও ফিরেছে।

এখন সবার নজর দোহার সম্ভাব্য আলোচনার ফলাফলের দিকে। এই বৈঠক যেদিকেই গড়াক, তার সরাসরি প্রভাব পড়বে আন্তর্জাতিক জ্বালানি বাজারে।

সূত্র: আল জাজিরা

মতামত দিন