আবহাওয়া
ছবি: সংগৃহীত

আজ রাতে ২০ জেলায় ঝড়ের শঙ্কা, কয়েক দিন থাকবে বৃষ্টির দাপট।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে আজ রাতে দুর্যোগের আভাস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ২০টি জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, সঙ্গে থাকবে বজ্রবৃষ্টিও।

পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে আসা এই ঝড়ের ঝুঁকিতে আছে ঢাকা, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত কার্যকর এই পূর্বাভাসে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

তবে স্বস্তির খবর নেই আগামী কয়েক দিনেও। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, সারাদেশেই দমকা হাওয়া আর বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।


মতামত দিন