জাতীয়
ছবি: সংগৃহীত

এইচএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কেন্দ্রের ২০০ মধ্যে প্রবেশে নিষেধাজ্ঞা।

নিজেস্ব প্রতিবেদক:

পরীক্ষার হলে যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে, সেজন্য আগেভাগেই সতর্ক হলো ডিএমপি। আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমান পরীক্ষাকে কেন্দ্র করে আজ মঙ্গলবার বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছেন পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

নির্দেশনা অনুযায়ী, পরীক্ষা চলাকালে প্রতিদিন প্রতিটি কেন্দ্রের চারপাশে দুইশো গজের মধ্যে শুধু পরীক্ষার্থী আর পরীক্ষাসংশ্লিষ্টরাই ঢুকতে পারবেন — বাকি সবার প্রবেশ থাকবে নিষিদ্ধ। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা জারি হয়েছে।

এ বছর ঢাকার বিভিন্ন কেন্দ্রে একসঙ্গে এইচএসসি, এইচএসসি ভোকেশনাল, এইচএসসি বিএম/বিএমটি, ডিপ্লোমা ইন কমার্স এবং আলিম পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালীন পুরো সময় এই নির্দেশনা বলবৎ থাকবে।

ডিএমপি জনসাধারণকে কেন্দ্রের আশেপাশে ভিড় এড়িয়ে চলার অনুরোধও জানিয়েছে।

মতামত দিন