আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

মস্কোর দিকে ছুটে আসা ৪১৯ ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার।

নিজেস্ব প্রতিবেদক:

যুদ্ধ পঞ্চম বছরে গড়ালেও থামছে না ড্রোন হামলা। গত রাতে মস্কোর দিকে ধেয়ে আসা ইউক্রেনের ৪১৯টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছেন রাজধানীর মেয়র সের্গেই সোবিয়ানিন।

আজ মঙ্গলবার রাশিয়ার রাষ্ট্রীয় ম্যাক্স প্ল্যাটফর্মে তিনি জানান, সর্বশেষ ছয়টি ড্রোন ভূপাতিত করার মধ্য দিয়ে মোট সংখ্যা এই পর্যায়ে পৌঁছেছে। ড্রোনের ধ্বংসাবশেষ যেখানে পড়েছে, সেখানে জরুরি সেবাকর্মীরা কাজ করছেন বলেও জানান তিনি।

সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন তাদের দূরপাল্লার ড্রোন হামলা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে, বিশেষত রাশিয়ার জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে। যুদ্ধের ব্যয় মেটাতে এসব স্থাপনা ক্রেমলিনের জন্য গুরুত্বপূর্ণ আয়ের উৎস, আর সেই কারণেই বারবার সেগুলোই লক্ষ্যবস্তু হচ্ছে।

এর কয়েকদিন আগে বৃহস্পতি ও শুক্রবারের মধ্যে ৬৬০টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল রাশিয়া। যুদ্ধ শুরুর পর একসঙ্গে এত বিপুল সংখ্যক ড্রোন প্রতিহত করার ঘটনা বিরল বলেই মনে করছেন বিশ্লেষকরা। গত সপ্তাহে ইউক্রেনের এক হামলায় মস্কোর দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি তেল শোধনাগারেও আগুন লাগে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

মতামত দিন