জাতীয়
ছবি: সংগৃহীত

জুলাই থেকেই বকেয়াসহ নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান হতে যাচ্ছে মাদ্রাসা শিক্ষকদের জন্য। আগামী জুলাই মাস থেকে নিয়মিত বেতন পাশাপাশি দুই মাসের বকেয়াও পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

আজ মঙ্গলবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন।

সমস্যাটার শুরু কোথায়, সেটাও খোলাসা করেছেন মন্ত্রী। গত সেপ্টেম্বর থেকে এনটিআরসিএর মাধ্যমে প্রায় ১৭ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হয়, যা সময়ের প্রয়োজনেই জরুরি ছিল। অন্তর্বর্তী সরকার এই নিয়োগ দ্রুত সম্পন্ন করলেও বাজেটে পর্যাপ্ত অর্থ বরাদ্দ রাখেনি। ফলে সরকার গঠনের পর দেখা যায়, প্রয়োজনীয় ৫০১ কোটি টাকার সংস্থানই নেই। এই কারণেই দুই মাস শিক্ষকদের বেতন আটকে ছিল।

মন্ত্রী আশ্বস্ত করেছেন, এই সংকট এবার কাটছে এবং জুলাই থেকে নিয়মিত বেতন প্রবাহ স্বাভাবিক থাকবে।

অনুষ্ঠানে তিনি ইসলামি শিক্ষায় অধ্যয়নরতদের দল-মতের ঊর্ধ্বে উঠে মূল ইসলামের পথে চলার আহ্বানও জানান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মতামত দিন